✕

সর্বশেষ :
সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা

কৃষক হত্যা মামলায় নারীসহ ৬ জনের যাবজ্জীবন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২৩, | ২২:০৩:৪০ |

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষক সানোয়ার হোসেন হত্যা মামলায় এক নারীসহ ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

রবিবার দুপুরে জেলা ও দায়রা জজ মো. ইকবাল হোসেন আসামিদের উপস্থিতিতে এ দন্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলো- সলঙ্গা থানার চর বেড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে মানিক হোসেন ওরফে হীরা একই গ্রামের আমজাদ হোসেনের ছেলে মাহমুদুল হাসান নয়ন, ইসমাইল হোসেনের ছেলে রুবেল মিয়া, সোলায়মান হোসেনের ছেলে শরিফুল ইসলাম, চর গোজা গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী রাবেয়া খাতুন ও রামারচর গ্রামের মোন্নাফ হোসেনের ছেলে শাহাদত হোসেন।

আদালতের পিপি অ্যাডভোকেট রফিক সরকার জানান, চর গোজা গ্রামের কৃষক সানোয়ার হোসেনের সঙ্গে পার্শ্ববর্তী চর বেড়া গ্রামের মানিক হোসেন ওরফে হীরার বন্ধুত্ব ছিল। সেই সুবাদে সানোয়ার হোসেনের কাছ থেকে হীরা ২ লাখ ২০ হাজার টাকা হাওলাত নেয়। একপর্যায়ে সানোয়ার হোসেন পাওনা টাকা ফেরতের জন্য হীরাকে চাপ দিতে থাকে। এ নিয়ে উভয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। এ অবস্থায় ২০২০ সালের ৮ জুলাই সন্ধ্যায় সানোয়ার হোসেনকে মোবাইল করে ডেকে নিয়ে যায় হীরা। এরপর থেকে সে নিখোঁজ ছিল।
চার দিন পর ১২ জুলাই সকালে উল্লাপাড়া উপজেলার সূর্য নদীতে থেকে সানোয়ার হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ। 

এ ঘটনায় নিহতের স্ত্রী সেলিনা খাতুন বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে ৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা। সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত এ দন্ডাদেশ প্রদান করেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..