✕

সর্বশেষ :
চীনের সঙ্গে ঋণ নয়, যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ

ফরিদপুরে কিশোরীর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২৩, | ১৫:০২:০৭ |

ফরিদপুরের সদরপুরে জান্নাতুল আক্তার (১৪) নামে এক কিশোরীর গলায় ফাঁস দিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। রবিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের দড়ি কৃষ্ণপুর গ্রামের নিজ বসতঘরে এ ঘটনা ঘটে। 

নিহত জান্নাতুল আক্তার ওই গ্রামের মো. জাফার খানের মেয়ে। 

পরিবার সূত্রে জানা যায়, শনিবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খেয়ে ছোট বোন সাইফা আক্তারকে (৬) সঙ্গে নিয়ে ঘুমাতে যান জান্নাতুল। সকালে ছোট বোন তাকে ঘরের টিনের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করেন। পরে আড়ার সঙ্গে ঝুলে থাকা জান্নাতুলকে পরিবারের সদস্যরা নিচে নামান।

পরিবারের দাবি, জান্নাতুল দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন।

খবর পেয়ে সদরপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন সাহ জানিয়েছে, ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনাটি আত্মহত্যা নাকি ভিন্ন কিছু তা খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..