✕

সর্বশেষ :
চীনের সঙ্গে ঋণ নয়, যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ

কক্সবাজার রুটে একই ট্রেনে দুই দফা পাথর নিক্ষেপ, গুরুতর আহত যাত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২৩, | ১৫:০০:৩৩ |

কক্সবাজার রুটে চলাচলরত আন্তঃনগর ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা যেন থামছেই না। শনিবার কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে দুই দফা পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে একজন যাত্রী গুরুতর আহত হয়েছে। চট্টগ্রামের লোহাগড়া এবং কক্সবাজারের ইসলামাবাদ অংশে এই ঘটনা ঘটে।

রামু-ইসলামাবাদ এলাকাতে দুপুর আড়াই টায় পাথর নিক্ষেপ করা হয়। এতে ট্রেনটির একটি বগির জানালার কাচ ভেঙেছে। তবে এ ঘটনায় কেউ আহত হননি। কিন্তু লোহাগড়া এলাকায় একজন যাত্রী গুরুতর আহত হয়েছে। 

এর আগে চলতি বছরের ২৭ এপ্রিল চকরিয়া এলাকা অতিক্রম করার সময় পাথর ছুড়ে মারলে দুই যাত্রী আহত হয়েছেন। তাঁদের মধ্যে মোহাম্মদ হিমেল আহমেদ (২৫) নামের এক যাত্রীর চারটি দাঁত ভেঙে গেছে। অপর যাত্রী মোহাম্মদ আবু সাঈদ (৪০) ঘাড়ে আঘাত পান। 

কক্সবাজার এক্সপ্রেস নামে এক ফেসবুক পেজে জানানো হয়েছে, "ঢাকা অভিমুখী ননস্টপ ৮১৩ কক্সবাজার এক্সপ্রেস রামু-ইসলামাবাদ সেকশন অতিক্রম করার সময় কোনো এক সন্ত্রাসী ট্রেনে পাথর নিক্ষেপ করে। পাথরটি এসে 'খ' বগির জানালায় লাগে এবং সাথে সাথে গ্লাস ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। এ যাত্রায় কোনো যাত্রী আহত হয়নি। তবে এ ঘটনায় যাত্রী এবং স্টুয়ার্ড দের মাঝে এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। 

একই ট্রেনটি লোহাগড়া অতিক্রম করার সময় আবারও পাথর নিক্ষেপ করে। সেই পাথরটি এসে একজন যাত্রীর মাথায় লাগে এবং তার মাথা ফেটে যায়। এতে তার প্রচুর রক্তক্ষরণ হয়। কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের দায়িত্বরত স্টুয়ার্ড আজহার যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেন এবং মাথায় ব্যান্ডেজ লাগিয়ে দেন।
 
ভুক্তভোগী ও রেলওয়ে সূত্র জানায়, কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি  দুপুর সাড়ে ১২টার দিকে এটি কক্সবাজার ছেড়েছিল। বেলা সোয়া তিনটার দিকে এটি চট্টগ্রামের লোহাগাড়া এলাকায় পৌঁছালে পাথর নিক্ষেপ করা হয়। এতে শাহীন আহত হন। ট্রেনে মাইকের ঘোষণার পর একজন জ্যেষ্ঠ সার্জনসহ কয়েকজন চিকিৎসক এসে তাঁকে দেখেন। এরপর তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। মাঝপথে ট্রেন থামিয়ে তাঁকে হাসপাতালে নেওয়া হয়

পটিয়া রেলওয়ে স্টেশন মাস্টার আবদুস সালাম ভূঁইয়া বলেন, চলন্ত ট্রেনে পাথরের আঘাতে শাহীন আহমাদ নামের এক যাত্রীর মাথা ফেটেছে। ট্রেনে থাকা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। কক্সবাজার রুটে গত এক বছরে অন্তত ৪০ টি পাথর নিক্ষেপের ঘটনায় ১৭ জন আহত হয়েছেন।

চাকরিয়া স্টেশন মাস্টার ফরহাদ বিন জাফর জানান, পাথর নিক্ষেপ ঠেকাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। রেলওয়ে পুলিশকে চকরিয়া-হারবাং এলাকায় নজরদারি বাড়াতে বলা হয়েছে। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..