✕

সর্বশেষ :
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব তিন দেশ থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার

ট্রেনের ধাক্কায় শ্রবণ প্রতিবন্ধী নিহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২২, | ১৯:৫৭:১০ |

গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনের ধাক্কায় অমর দাস নামে এক শ্রবণ প্রতিবন্ধী নিহত হয়েছেন। আজ শনিবার দুপুর উপজেলার মৌচাকের ছাপড়া মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত অমর দাস (৫০) সুনামগঞ্জ জেলার শালনা থানার আঙ্গুরিয়া গ্রামের হরিধন দাসের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, অমর দাস জীবিকার তাগিদে পরিবার নিয়ে সুনামগঞ্জ থেকে নিয়ে কালিয়াকৈর আসেন। আজ শনিবার দুপুরে রেললাইনের পাশ দিয়ে হেটে যাচ্ছিলেন তিনি। এ সময় একটি ট্রেনের ধাক্কায় তিনি আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলেকর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. ফারুক জানান, ট্রেনের নিচে কাটা পড়ে একজন শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তি নিহত হয়েছেন। এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..