✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

মহাজাগতিক বিকিরণের ঝুঁকি কতটা জানালেন বিজ্ঞানীরা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২২, | ০০:৫৮:১৬ |

পেশা হিসেবে আকাশে ওড়া অনেকের কাছেই স্বপ্নের মতো। কিন্তু এই রোমাঞ্চকর পেশার পেছনে লুকিয়ে আছে এক ভয়ংকর স্বাস্থ্য ঝুঁকি। হার্ভার্ড মেডিকেল স্কুলের নতুন এক গবেষণায় দেখা গেছে, ফ্লাইট অ্যাটেনডেন্ট ও পাইলটদের মধ্যে তেজস্ক্রিয়তাজনিত ক্যানসারে মৃত্যুর হার অন্যান্য পেশার তুলনায় সবচেয়ে বেশি।

২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রায় ১ কোটি ২৭ লাখ মার্কিনির মৃত্যুর সনদ বিশ্লেষণ করে এই তথ্য পেয়েছেন গবেষকেরা। ৫০৩টি পেশার ওপর চালানো এই গবেষণায় দেখা যায়, তেজস্ক্রিয়তাজনিত ক্যানসারে ফ্লাইট অ্যাটেনডেন্টদের মৃত্যুর ঝুঁকি সাধারণ মানুষের চেয়ে প্রায় ৫০ শতাংশ বেশি। আর পাইলটদের ক্ষেত্রে এই ঝুঁকি প্রায় ৩৬ শতাংশ।

মূল সমস্যা হলো মহাজাগতিক বিকিরণ বা ‘কসমিক রেডিয়েশন’। পৃথিবীর বায়ুমণ্ডল আমাদের মহাজাগতিক কণা থেকে রক্ষা করে। কিন্তু বিমান যত উঁচুতে ওড়ে, এই সুরক্ষা ততই কমতে থাকে। ফলে বিমানের কর্মীরা সাধারণ যাত্রীদের তুলনায় অনেক বেশি বিকিরণের শিকার হন।

গবেষকেরা জানান, শুধু বিকিরণ নয়; বিমানের জানালা দিয়ে আসা অতিবেগুনি রশ্মি এবং ঘুমের ব্যাঘাতও এই ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে। তাই বিমানের কর্মীদের জন্য আরও কঠোর স্বাস্থ্য সুরক্ষা ও নিয়মিত পরীক্ষার ওপর জোর দিয়েছেন বিজ্ঞানীরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..