✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

প্রসূতির পেটে গজ-ব্যান্ডেজ রেখে সেলাইয়ের অভিযোগ, অবশেষে মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২১, | ১২:৪২:৩৫ |

সিজারিয়ান অপারেশনের পর প্রসূতির পেটের ভেতরে সার্জিক্যাল গজ-ব্যান্ডেজ রেখে সেলাই করে দেওয়ার পর ওই নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। অপারেশনের পর প্রায় ৫১ দিন পর ওই নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় চিকিৎসকের বিরুদ্ধে অবহেলা ও ভুল চিকিৎসার অভিযোগ এনে বিচার দাবি করেছেন নিহতের স্বজনরা। 

নিহত নারী কণিকা মণ্ডল (২৯) রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের অশান্ত মণ্ডলের স্ত্রী।

নিহতের স্বামী অশান্ত মণ্ডল বলেন, গত ২৯ জুন আমার স্ত্রী কণিকা মণ্ডল অসুস্থ হলে তাকে ফরিদপুর শহরের ঝিলটুনি সমরিতা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসক লক্ষ্মী রানী দত্তের তত্ত্বাবধানে কণিকাকে ভর্তি করা হয়। ওই দিন সন্ধ্যায় সিজারিয়ান অপারেশনের মাধ্যমে কণিকা কন্যাসন্তানের জন্ম দেয়। পরদিন আমার স্ত্রীর পেট ফুলে যায় ও তীব্র ব্যথা শুরু হয়। বিষয়টি চিকিৎসককে জানানো হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। এরপর তাকে রাজধানীর কল্যাণপুর ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা কণিকার পেটে সার্জিক্যাল গজ-ব্যান্ডেজ থাকার বিষয়টি শনাক্ত করতে পারেন।

পরিবারের অন্য সদস্যদের ভাষ্য, ঢাকার ইবনে সিনা হাসপাতালে কণিকার পেট থেকে ওই সার্জিক্যাল গজ বের করা হয়। গত ১৯ আগস্ট বুধবার দিবাগত রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় কণিকা মণ্ডল মারা যান। চিকিৎসক লক্ষ্মী রানী দত্ত ভুল স্বীকার করেছেন বলে দাবি পরিবারের।

এ ব্যাপারে রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, আমার জেলার মধ্যে এমন একটি সংবাদ আমার নজরে আসছে। আমি নিহত কণিকার পরিবারের সঙ্গে যোগাযোগ করছি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..