সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ফিল্মফেয়ারে আবারও মনোনয়ন পেলেন জয়া আহসান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৩-৩০, | ১২:১৮:১৬ |

টলিউড আয়োজিত ফিল্মফেয়ার পুরস্কারের জন্য আবারও মনোনয়ন পেয়েছেন জয়া আহসান। সমালোচকদের দৃষ্টিতে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ‘রবিবার’ ও ‘বিজয়া’ ছবির জন্য মনোনয়ন পেয়েছেন দুই বাংলার জনপ্রিয় এই নায়িকা। সেরা ছবি বিভাগে মনোনয়ন পেয়েছে ‘গুমনামি’, ‘কণ্ঠ’, ‘মিতিন মাসি’, ‘পরিণীতা’, সাঁঝবাতি’ ও ‘ভিঞ্চি দা’। সেরা নির্মাতা বিভাগে মনোনয়ন পেয়েছেন অরিন্দম শীল (মিতিন মাসি), কৌশিক গাঙ্গুলি (জ্যেষ্ঠপুত্র), লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায় (সাঁঝবাতি), নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় (কণ্ঠ), রাজ চক্রবর্তী (পরিণীতা) ও সৃজিত মুখোপাধ্যায় (গুমনামি)।

সেরা অভিনেতা বিভাগে মনোনয়ন পেয়েছেন আবীর চট্টোপাধ্যায় (শাহজাহান রিজেন্সি), দেব (সাঁঝবাতি), পরমব্রত চট্টোপাধ্যায় (শাহ জাহান রিজেন্সি), প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (গুমনামি), রুদ্রনীল ঘোষ (ভিঞ্চি দা) ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় (কণ্ঠ)। সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন কোয়েল মল্লিক (মিতিন মাসি), পাওলি দাম (কণ্ঠ), রিতুপর্ণ সেনগুপ্ত (আহা রে), শুভশ্রী গাঙ্গুলি (পরিণীতা), স্বস্তিকা মুখোপাধ্যায় (শাহ জাহান রিজেন্সি)। ৩১ মার্চ বিজয়ীদের হাতে তুলে দেয়া হবে ফিল্মফেয়ার পুরস্কার।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..