✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ: আজ সারাদেশে বিক্ষোভ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০২-২৯, | ১৯:৪১:৫৮ |

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন উচ্চ আদালতে খারিজের আদেশকে ‘সরকারের হিংসাশ্রয়ী নীতির বহিঃপ্রকাশ’ অভিহিত করে আজ শনিবার (২৯ ফেব্রুয়ারি) ঢাকা মহানগরীসহ সারা দেশের জেলা সদরে বিক্ষোভ কর্মসূচি রয়েছে বিএনপির।

খালেদা জিয়ার জামিন আবেদন হাইকোর্টে খারিজ হওয়ার পর গত বৃহস্পতিবার বিকেলে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

রিজভী বলেন, ‘উচ্চ আদালতের এই খারিজ আদেশের মধ্য দিয়ে সরকারের হিংসাশ্রয়ী নীতিরই বহিঃপ্রকাশ ঘটাল। সরকার মুক্তিপণ আদায়ের মতোই দেশনেত্রী খালেদা জিয়াকে অন্যায়, অন্যায্য ও সকল আইনি অধিকার লঙ্ঘন করে কারারুদ্ধ করে রেখেছে। এই কারারুদ্ধ করার মধ্য দিয়ে তারা তাদের অবৈধ ক্ষমতা ধরে রাখার মুক্তিপণ আদায় করছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..