✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

বিজেপিতে যোগ দিচ্ছেন না সৌরভ গাঙ্গুলী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৩-০৪, | ০৫:২৭:২৭ |

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন সামনে রেখে সেলিব্রেটিদের দলে ভেড়াতে চাইছে রাজনৈতিক দলগুলো। এরই মধ্যে বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেতা বিজেপি ও তৃণমূলে যোগ দিয়েছেন।

ক্ষমতাসীন দল বিজেপি চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলী তাদের দলে যোগ দিক।

কলকাতায় তৃণমূলের প্রভাব কমাতে বিজেপি চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদের বিপক্ষে হেভিওয়েট সেলিব্রেটিদের দাঁড় করাতে। সে ক্ষেত্রে সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে বিধানসভায় দলের মনোনয়ন দিতে চাইছে বিজেপি।

ইতোমধ্যে গাঙ্গুলীকে প্রস্তাবও দিয়েছেন বিজেপির পশ্চিমবঙ্গের সভাপতি দিলীপ ঘোষ। এমন খবরে কলকাতাজুড়ে গত কয়েক দিনের গুঞ্জন— আগামী ৭ মার্চ ব্রিগেডে নরেন্দ্র মোদির জনসভায় হাজির হবে সৌরভ। সেদিনই আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করবেন বিসিসিআইয়ের বর্তমান সভাপতি।

কিন্তু না, এক শব্দেই সেই গুঞ্জনকে থামিয়ে দিলেন সৌরভ গাঙ্গুলী। জানালেন, বিজেপিতে যোগ দেবেন না তিনি। মূলত কোনো দলেই যোগ দিতে রাজি নন সৌরভ। রাজনীতির মাঠে আপাতত নামার কোনো ইচ্ছা নেই জনপ্রিয় এ ক্রিকেটারের।
কলকাতার গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, সৌরভ এখনই রাজনীতির ময়দানে ব্যাট করতে আগ্রহী নন। সৌরভ তার এই চূড়ান্ত সিদ্ধান্তের কথা বিজেপি হাইকম্যান্ডকে জানিয়েও দিয়েছেন।

অবশ্য গত মঙ্গলবারই সৌরভ তার সিদ্ধান্তের কথা কিছুটা স্পষ্ট করেছিলেন।

বিজেপিতে যোগদানের খবরে সেদিন ভারতে সংবাদমাধ্যম ওয়ান ইন্ডিয়াকে সৌরভ বলেছিলেন, যা শুনেছেন সবটাই ভুল। রাজনীতিতে নামছি না। ব্রিগেডে যাচ্ছি না।

এর পরও সৌরভের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পেতে পশ্চিমবঙ্গের বিজেপি চাতক পাখির মতোই তাকিয়ে ছিল। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে টক্কর দেওয়ার মতো জনপ্রিয় ব্যক্তিত্ব সৌরভ ছাড়া আর কাউকে মনে হচ্ছে না বিজেপির। জনপ্রিয়তার নিরিখে কলকাতায় সৌরভের ধারে কাছেও আর কেউ নেই। তাই আসছে ব্রিগেডে সৌরভ পদ্মশিবিরে পা রাখছেন, সেই আশায় বিজেপির নেতাকর্মীরা।

বিজেপির সেই আশার বাধে আবারও পানি ঢাললেন সৌরভ। বুধবার রাতে ফের ‘না’ শব্দই শোনালেন সৌরভ।

সৌরভের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, অতীতেও সৌরভের কাছে নরেন্দ্র মোদির পক্ষ থেকে প্রস্তাব এসেছিল। তবে বরাবরই সৌরভ সেই প্রস্তাব নাকচ করে এসেছেন। অন্যবারের মতো এবারও একই পথে হাঁটলেন। মঙ্গলবার সৌরভ স্পষ্ট করে জানিয়ে দিলেন, তিনি ব্রিগেডে যাচ্ছেন না।

আপাতত বাড়িতে বিশ্রামে আছেন। সম্প্রতি হার্টে স্টেন্ট বসানোর পর চিকিৎসকরা যেভাবে বলেছেন, সেভাবেই চলছেন। চিকিৎসকের পরামর্শ মেনেই আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে ভারত-ইংল্যান্ড গোলাপি বলে টেস্ট ম্যাচ উদ্বোধনে যোগ দেননি তিনি।

তথ্যসূত্র: আনন্দবাজার, ওয়ান ইন্ডিয়া

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..