✕

সর্বশেষ :
স্কুলে হিজাব নিষিদ্ধের ঘটনায় উত্তপ্ত আজারবাইজান, সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান তুরস্কের রেকর্ডসংখ্যক বিদেশির বসবাস জাপানে মাথাপিছু জিডিপিতে ভারতকে পেছনে ফেলল বাংলাদেশ হুতির হামলায় সৌদির ফ্লাইটে ব্যাঘাত, বিড়ম্বনায় পবিত্র ওমরাহ যাত্রীরা শিক্ষার্থীদের বিক্ষোভ ঘিরে সহিংসতা, আলবেনিয়ার প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন কী? সন্তান হারিয়ে দুঃসহ স্মৃতি নিয়ে কক্সবাজার ছাড়লো নিউজিল্যান্ডের পরিবার খাদ্য মন্ত্রণালয়ের ৬৬৫৩ শূন্য পদ দ্রুত পূরণের সুপারিশ ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত দ্বিপাক্ষিক সিরিজের মডেল নিয়ে অসন্তোষ ওয়েস্ট ইন্ডিজের জিএসএফে অংশ নিতে ঢাকা ছাড়লো সেনাবাহিনীর অগ্রবর্তী দল

আংশিকভাবে অ্যানথ্রোপিকের এআই মডেল চালুর অনুমতি দিল যুক্তরাষ্ট্র

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২৭, | ১৮:৫২:২৪ |

যুক্তরাষ্ট্র সরকার অ্যানথ্রোপিক কোম্পানিকে তাদের শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল ‘মাইথোস ৫’ চালুর অনুমতি দিয়েছে। তবে সবাই এটি ব্যবহার করতে পারবে না। আমেরিকার বিশ্বস্ত কিছু সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান শুধু এটি ব্যবহারের সুযোগ পাবে। শুক্রবার কোম্পানিটি এই তথ্য জানিয়েছে।

অ্যানথ্রোপিক জানিয়েছে, যেসব প্রতিষ্ঠান দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো নিয়ে কাজ করে এবং সেগুলোর নিরাপত্তা দেয়, তারা এই মডেলটি ব্যবহার করতে পারবে।

ঠিক দুই সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসন ‘মাইথোস ৫’-এর ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল। এরপর এই নতুন ঘোষণা এলো। কোম্পানিটি বলছে, তারা সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। সাধারণ মানুষের জন্য ‘মাইথোস ৫’ এবং ‘ফ্যাবল ৫’ নামের মডেল দুটি যাতে খুব শিগগিরই আবার চালু করা যায়, সেই চেষ্টাই চলছে।

কেন মডেলগুলো বন্ধ করা হয়েছিল?
গত ১২ জুন সরকারের এক আদেশে অ্যানথ্রোপিকের সবচেয়ে উন্নত এই এআই মডেলগুলো সব ব্যবহারকারীর জন্য বন্ধ করে দেওয়া হয়। ট্রাম্প প্রশাসনের ভয় ছিল, চীন বা রাশিয়ার মতো দেশগুলোর সামরিক গোয়েন্দারা এই শক্তিশালী প্রযুক্তির অপব্যবহার করতে পারে। তবে সরকারের এমন কড়া নিয়ন্ত্রণের কারণে অনেকেই ট্রাম্প প্রশাসনের সমালোচনা করেছিলেন। তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছিল।

কারা পাবে এই সুযোগ?
কোন কোন কোম্পানি ‘মাইথোস ৫’ ব্যবহারের সুযোগ পাবে এবং কীভাবে তাদের বাছাই করা হবে, তা সরকার এখনো প্রকাশ করেনি। এটি নিয়ে বেশ উদ্বেগ তৈরি হয়েছে।

ওপেনএআই -এর প্রধান স্যাম অল্টম্যান সরকারের এমন সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তিনি এক্সে বলেন, নিরাপত্তা পরীক্ষা করা খারাপ কিছু নয়। কিন্তু সরকার নিজে গ্রাহক বেছে নেবে, এই ধারণাটি আমার মোটেও পছন্দ নয়।

বার্তা সংস্থা রয়টার্সকে একটি গোপন সূত্র জানিয়েছে, ফরচুন ৫০০ ভুক্ত কোম্পানিসহ ১০০টিরও বেশি বড় বড় কোম্পানি ও প্রতিষ্ঠান এখন ‘মাইথোস ৫’ ব্যবহারের সুযোগ পাবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..