✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

জনপ্রিয় অভিনেতা রজতাভ দত্ত ঢাকায়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০২-১৫, | ০৯:৪০:১৩ |

ঢাকায় এসেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা রজতাভ দত্ত। তিনি রনি হিসেবে পরিচিত।

শাহীন সুমন পরিচালিত ‘গ্যাংস্টার’ সিনেমায় অভিনয় করছেন কলকাতার এ শক্তিমান অভিনেতা। সিনেমাটির কাজে সম্প্রতি ঢাকায় এসেছেন তিনি।

পরিচালক শাহীন সুমন জানালেন, রোববার থেকে এফডিসির স্টুডিওতে ডাবিংয়ে করছেন তিনি। এর আগেও বেশকিছু বাংলাদেশি সিনেমায় অভিনয় করেছেন রজতাভ দত্ত। রয়েছে যৌথ প্রযোজনার চলচ্চিত্রও।‘

গ্যাংস্টার’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক-মাহিয়া মাহি, শান্ত খান-রূপসা । এতে গ্যাংস্টার চরিত্রে অভিনয় করেছেন শান্ত খান।

শাপলা মিডিয়া প্রযোজিত সিনেমাটি গাজীপুরসহ দেশের বিভিন্ন লোকেশনে দৃশ্যধারণের কাজ হয়েছে। শান্ত খান এরই মধ্যে বেশ কয়েকটি বিগ বাজেটের সিনেমায় অভিনয় করেছেন। এসব সিনেমায় তাকে বলিউড, টলিউড ও দেশীয় নায়িকাদের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে দেখা যায়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..