✕

সর্বশেষ :
চীনের সঙ্গে ঋণ নয়, যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ

আফগানিস্তানে বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের হামলা, শিক্ষক-শিক্ষার্থী নিহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২৮, | ১০:৫৫:৫৮ |

আফগানিস্তানের পূর্ব প্রদেশের কুনার বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় সাতজন নিহত ও ৭৫ জন আহত হয়েছেন। ভুক্তভোগীরা সবাই ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক রয়েছেন। আফগানিস্তানের তালেবান সরকার বলছে, আহতদের মধ্যে ৩০ জনই কুনার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন।


 এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বিবিসি। এদিকে, হামলার অভিযোগটি অস্বীকার করেছে পাকিস্তান সরকার। এটা মিথ্যা তথ্য বলে বিষয়টি উড়িয়ে দিয়েছে দেশটির তথ্য মন্ত্রণালয়। তালেবানরা বলছে, কুনার প্রদেশে হামলায় মর্টার ও রকেট ছোড়া হয়েছে, অন্যদিকে অন্যান্য সূত্র বিবিসিকে জানিয়েছে হামলায় যুদ্ধবিমান ও ড্রোন ব্যবহার করা হয়েছিল। নাম প্রকাশে অনিচ্ছুক কুনার বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক বলেন, তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে ভয়াবহ বিস্ফোরণের শব্দ শুনেছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..