✕

সর্বশেষ :
চীনের সঙ্গে ঋণ নয়, যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ

মার্কিন সামরিক বাহিনীর প্রতি বছর নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত: হেগসেথ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২৬, | ২১:০৫:২৪ |
গত শুক্রবার (২৪ এপ্রিল) ওয়াশিংটন ডিসিতে এক ব্রিফিং চলাকালীন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, মার্কিন সামরিক বাহিনীকে প্রতি বছর নোবেল শান্তি পুরস্কার দেওয়া উচিত।

বক্তব্যকে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইউএস সেনাবাহিনী বিশ্বব্যাপী নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রধান রক্ষক। সাংবাদিক প্রশ্ন করেন, আপনি 'ডিপার্টমেন্ট অব ডিফেন্স' নাম পরিবর্তন করে ডিপার্টমেন্ট অব ওয়ার' রেখেছেন, ভবিষ্যতে আপনি কি আবার নাম পরিবর্তন করে 'ডিপার্টমেন্ট অব পিস' রাখবেন প্রতিরক্ষামন্ত্রী?

এর জবাবে হেগসেথ বলেন, এটি একটি চমৎকার প্রশ্ন। আসলে আপনি ডিফেন্স থেকে ওয়ারে যাচ্ছেন, একইসঙ্গে, আপনাকে 'পিস' নিয়ে প্রোএক্টিভ থাকতে হবে। আপনার বাহিনীর শক্তিগুলো বিবেচনা করেই যুদ্ধের ধরন নির্ধারণ করতে হবে। এমনকি আমি আমাদের জেনারেলদের সামনেও একই কথা বলেছি। আমাদের বাহিনীর 'ইথোস' নিয়ে সামনে এগিয়ে জেতে হবে। এগুলো শুধু ব্যবহৃত শব্দ নয়, আপনাকে মনে প্রাণে এমন ধারণা নিজের মধ্যে আত্মস্থ করতে হবে।

সুতরাং যখন আপনি সঠিকভাবে যুদ্ধে করবেন, আইডিয়া হচ্ছে কয়েনের অপর সাইডে 'পিস' নিয়েও ভাবতে হবে। এটাই আসলে আমরা চাচ্ছি। তিনি বলেন, 'একবার আমি একটি ভিডিওতে বলেছিলাম যে এমন একটি প্রতিষ্ঠান যা প্রতি বছরই নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত, সেটি হলো যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। কারণ আমরা শুধু আমাদের দেশের নয়, এই বিশ্বের বহু মানুষের নিরাপত্তা ও সুরক্ষা দিয়ে থাকি।'

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..