✕

সর্বশেষ :
চীনের সঙ্গে ঋণ নয়, যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ

চীনের সহায়তায় পাকিস্তানের স্যাটেলাইট উৎক্ষেপণ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২৬, | ২১:০৪:৩৭ |
চীনের সহায়তায় পাকিস্তানের একটি রিমোট সেন্সিং স্যাটেলাইট সফলভাবে মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শিনহুয়া জানিয়েছে, শনিবার উত্তর চীনের শানসি প্রদেশের তাইইউয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে এই উৎক্ষেপণ সম্পন্ন হয়।

‘পিআরএসসি-ইও৩’ নামের স্যাটেলাইটটি স্থানীয় সময় রাত ৮টা ১৫ মিনিটে লং মার্চ-৬ রকেটের মাধ্যমে মহাকাশে পাঠানো হয় এবং নির্ধারিত কক্ষপথে সফলভাবে স্থাপন করা হয়েছে। এটি চীনের লং মার্চ রকেট সিরিজের ৬৪০তম মিশন। দেশটির সম্প্রসারিত মহাকাশ কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মিশনটি বিবেচিত।

পাকিস্তানের মহাকাশ সংস্থা সুপারকো জানিয়েছে, স্যাটেলাইটটি পৃথিবী পর্যবেক্ষণ সক্ষমতা বাড়াবে। এর মাধ্যমে প্রাকৃতিক সম্পদ পর্যবেক্ষণ, দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশগত পরিবর্তন বিশ্লেষণসহ বিভিন্ন ক্ষেত্রে সহায়তা মিলবে।

পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এক বিবৃতিতে বলেছে, স্যাটেলাইটটি জাতীয় উন্নয়ন পরিকল্পনায় সহায়ক একটি সমন্বিত আর্থ অবজারভেশন ব্যবস্থা গড়ে তুলতে ভূমিকা রাখবে।

দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই সাফল্যে সংশ্লিষ্ট বিজ্ঞানী ও প্রকৌশলীদের প্রশংসা করেছেন এবং পাকিস্তানের মহাকাশ কর্মসূচিতে চীনের ধারাবাহিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..