✕

সর্বশেষ :
চীনের সঙ্গে ঋণ নয়, যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ

উত্তেজনার মধ্যেই ইরান-ওমান বৈঠক, সংকট সমাধানে সংলাপে জোর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২৬, | ২০:৩৪:৫৬ |
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও ওমানের সুলতান হাতেম বিন তারিকের মধ্যে ওমানে বৈঠক হয়েছে। তারা দ্বিপাক্ষিক সম্পর্ক, সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি এবং চলমান কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন।

রোববার (২৬ এপ্রিল) সকালে ওমানের রাজধানী মাসকটের আল-বারাকা প্রাসাদে অনুষ্ঠিত বৈঠকে ইরানের শীর্ষ কূটনীতিক পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে ওমানের সুলতানকে অবহিত করেন। তিনি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনের পরবর্তী পরিস্থিতি এবং তা মোকাবিলার প্রচেষ্টার বিষয়ও তুলে ধরেন।

আরাগচি আঞ্চলিক সংলাপকে সমর্থন এবং নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে ওমানের ভূমিকার প্রশংসা করেন, বিশেষ করে বর্তমান চ্যালেঞ্জের প্রেক্ষাপটে।

অন্যদিকে, সুলতান হাইথাম বিন তারিক তার দেশের মধ্যস্থতা প্রচেষ্টার দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করেন, যা টেকসই রাজনৈতিক সমাধানে পৌঁছানোর সম্ভাবনা বাড়াতে এবং অঞ্চলের জনগণের ওপর সংকটের প্রভাব কমাতে সহায়ক হবে।

তিনি আরও জোর দিয়ে বলেন, সমস্যা সমাধানে সংলাপ ও কূটনীতিকে অগ্রাধিকার দেওয়া জরুরি, কারণ এতে শান্তির ভিত্তি আরও শক্তিশালী হবে

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের পর থেকে অঞ্চলে উত্তেজনা বেড়েই চলেছে। এই সংঘাত ২৮ ফেব্রুয়ারি শুরু হয় বলে উল্লেখ করা হয়েছে।

ইরান ও যুক্তরাষ্ট্র ৮ এপ্রিল থেকে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়। এরপর ইসলামাবাদে আলোচনা শুরু হলেও যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান ও কিছু অগ্রহণযোগ্য দাবির কারণে তা কোনো চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে পারেনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..