✕

সর্বশেষ :
চীনের সঙ্গে ঋণ নয়, যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ

আরাগচির ফেরাকে ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছে পাকিস্তান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২৬, | ২০:২৮:৩৫ |
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সম্ভাব্য ফিরে আসাকে ঘিরে আশাবাদী পাকিস্তানি কর্মকর্তারা। তাদের দাবি, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং চলমান সংবেদনশীল কূটনৈতিক প্রক্রিয়ারই একটি অংশ।

ইসলামাবাদে কর্মকর্তারা জানিয়েছেন, আলোচনায় কোনো ধরনের ভাঙন ঘটেনি। বরং ধাপে ধাপে এগোচ্ছে পুরো প্রক্রিয়া।

ইসলামাবাদ ছাড়ার পর আরাগচি ওমান যান এবং সেখানে উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন। সেই বৈঠকের পরই তিনি আবার পাকিস্তানে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। ধারণা করা হচ্ছে, তিনি রবিবার ইসলামাবাদে ফিরতে পারেন। জানিয়েছে, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

পাকিস্তান সূত্রে আরো জানা গেছে, সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের সঙ্গে আবারও গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে তার।

পুরো ঘটনাপ্রবাহকে ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছেন পাকিস্তানি কর্মকর্তারা। তাদের আশা, এই ধারাবাহিক যোগাযোগ ধীরে ধীরে অগ্রগতির পথ খুলে দেবে এবং আলোচনাকে সামনে এগিয়ে নেবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..