✕

সর্বশেষ :
চীনের সঙ্গে ঋণ নয়, যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ

দাবানলে পুড়ছে জাপানের উত্তরাঞ্চল, ১৪০০ দমকলকর্মী মোতায়েন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২৬, | ১৩:৫৯:২৬ |
জাপানের উত্তরাঞ্চলের পাহাড়ি এলাকায় ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে ১ হাজার ৪০০ দমকলকর্মী ও ১০০ আত্মরক্ষা বাহিনীর সদস্য। রবিবার টানা পঞ্চম দিনের মতো আগুন জ্বলছে, ঝুঁকিতে রয়েছে উপকূলীয় শহর ওৎসুচি।

রবিবার ভোর পর্যন্ত আগুনে পুড়ে গেছে ১ হাজার ৩৭৩ হেক্টর (৩ হাজার ৩৯৩ একর) এলাকা, যা আগের দিনের তুলনায় ৭ শতাংশ বেশি। এখনো আগুন লাগার কারণ জানা যায়নি। তবে কারণ উদঘাটনে তদন্ত চলছে। 

রয়টার্স জানায়, প্রশান্ত মহাসাগর উপকূলের এই শহরের আবাসিক এলাকাগুলো সরাসরি হুমকির মুখে পড়েছে। ২০১১ সালের মার্চে ভূমিকম্প ও সুনামিতে শহরটির প্রায় দশ ভাগের এক ভাগ মানুষ প্রাণ হারিয়েছিলেন।

পরিস্থিতি মোকাবিলায় ওৎসুচিতে ১ হাজার ৫৪১টি পরিবারের ৩ হাজার ২৩৩ জনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যা শহরের মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ।

শহরের মেয়র কোজো হিরানো জানিয়েছেন, আত্মরক্ষা বাহিনী হেলিকপ্টার থেকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তবে শুষ্ক আবহাওয়া ও বাতাসে আগুন চারদিকে ছড়িয়ে পড়ছে। 

স্থানীয় বাসিন্দারা সম্ভাব্য ক্ষতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ৭৪ বছর বয়সী বাসিন্দা ইয়োশিনোরি কোমাতসু বলেন, ‘সুনামির ধ্বংসযজ্ঞের পরও কিছু জিনিস অবশিষ্ট থাকে। তবে আগুন সবকিছু পুড়িয়ে দেয়।’

বৃষ্টি হলে প্রাকৃতিকভাবেই থেমে যায় দাবানল। তবে ওৎসুচি এলাকায় রবি ও সোমবার বৃষ্টির সম্ভাবনা নেই। মঙ্গলবার কিছু সময়ের জন্য হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..