✕

সর্বশেষ :
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব তিন দেশ থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার

১১ জন পাকিস্তানি নাবিকসহ তেলবাহী জাহাজ জলদস্যুদের কবলে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২৫, | ২২:৫০:৫৭ |
সোমালিয়ার উপকূলের কাছে ১১ জন পাকিস্তানি নাবিকসহ একটি তেলবাহী জাহাজ জলদস্যুদের কবলে পড়েছে। দ্য নিউজের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানায় জিও নিউজ।

শিপিং সূত্রের বরাত প্রতিবেদনে জানানো হয়, ‘অনার ২৫’ নামের জাহাজটি গত মঙ্গলবার জলদস্যুদের হামলার মুখে পড়ে এবং পরে সেটি দখল করে নেওয়া হয়।

পাকিস্তানের মেরিটাইম অ্যাফেয়ার্স মন্ত্রণালয় জানায়, নাবিকদের নিরাপদ উদ্ধারে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়েছে। ফেডারেল মেরিটাইম অ্যাফেয়ার্স মন্ত্রী জুনাইদ আনোয়ার চৌধুরী এ ঘটনার বিস্তারিত প্রতিবেদন চেয়েছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদ্ধার তৎপরতা জোরদার ও সমন্বিত করার নির্দেশ দিয়েছেন।

মন্ত্রণালয় জানায়, তারা সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এ ছাড়া দ্রুত কূটনৈতিক উদ্যোগ নেওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে এবং জাহাজে থাকা পাকিস্তানি নাগরিকদের মুক্তির জন্য সোমালিয়া সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

এর আগে ২০২৪ সালে একই ধরনের ঘটনায় সোমালিয়ার উপকূলের কাছে বাংলাদেশি পতাকাবাহী একটি কার্গো জাহাজ ও এর ২৩ জন নাবিককে অপহরণ করেছিল জলদস্যুরা।

পরবর্তীতে বিপুল পরিমাণ মার্কিন ডলার মুক্তিপণ হিসেবে আকাশপথে ফেলে দেওয়ার পর জাহাজ ও নাবিকদের মুক্তি দেওয়া হয়। এর পর থেকে একাধিক ঘটনায় ভারত মহাসাগরে জলদস্যুতা আবারও বাড়ছে বলে উদ্বেগ তৈরি হয়েছে, বিশেষ করে আন্তর্জাতিক বাহিনীর পুনর্বিন্যাসের ফলে নিরাপত্তা ঘাটতি তৈরি হওয়াকে কাজে লাগাচ্ছে সুযোগসন্ধানী জলদস্যুরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..