✕

সর্বশেষ :
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব তিন দেশ থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার

এবার হরমুজে মাইনসুইপার জাহাজ পাঠাচ্ছে জার্মানি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২৫, | ২২:৪৬:১৯ |
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাতের একটি স্থায়ী অবসান ও শান্তিচুক্তি হলে হরমুজ প্রণালিতে অভিযানের অংশ হিসেবে ভূমধ্যসাগরে একটি মাইনসুইপার (মাইন অপসারণকারী জাহাজ) পাঠাবে জার্মানি।

আলজাজিরা বলছে, ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, নৌবাহিনীর মাইনসুইপিং জাহাজ ‘ফুলদা’ আগামী কয়েক দিনের মধ্যে মোতায়েন করা হবে।

তিনি বলেন, হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা রক্ষায় নিয়োজিত একটি আন্তর্জাতিক জোটে উল্লেখযোগ্য এবং দৃশ্যমান অবদান রাখাই এর লক্ষ্য। জাহাজটিতে প্রায় ৪৫ জন ক্রু থাকবে।

তবে হরমুজ প্রণালিতে জাহাজটির প্রকৃত মোতায়েন তখনই ঘটবে যখন শত্রুতার একটি ‘স্থায়ী সমাধান’ হবে এবং জার্মান পার্লামেন্টের নিম্নকক্ষের অনুমোদন পাওয়া যাবে।

এর আগে তুরস্কও ঘোষণা করেছিল, যুদ্ধ শেষ হলে তারা এই প্রণালিতে মাইন অপসারণ অভিযানে যোগ দিতে ইচ্ছুক। এদিকে আঞ্চলিক পরিস্থিতি, পারস্পরিক সহযোগিতা নিয়ে ইসলামাবাদে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন পাকিস্তানের চিফ অব ডিফেন্স ফোর্সেস (সিডিএফ) ও চিফ অব আর্মি স্টাফ (সিওএএস) ফিল্ড মার্শাল আসিম মুনির এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..