✕

সর্বশেষ :
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব তিন দেশ থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার

ইরানি তেল কেনার অভিযোগে চীনের টিপট রিফাইনারির ওপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২৫, | ২২:৪৪:১৪ |
ট্রাম্প প্রশাসন শুক্রবার (২৪ এপ্রিল) এক বিবৃতিতে জানিয়েছেন, ইরানি তেল কেনার অভিযোগে চীনের টিপট রিফাইনারির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।  এক প্রতিবেদনে সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট এ তথ্য জানায়।

অভিযোগ রয়েছে, চীনের হেংগলি পেট্রোকেমিক্যাল (দালিয়ান) রিফাইনারিকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। মার্কিন ট্রেজারি বিভাগের দাবি, প্রতিষ্ঠানটি ইরানের অন্যতম বড় ক্রেতা হিসেবে কোটি কোটি ডলারের অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য কিনেছে।

এছাড়া অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল (ওএফএসি) আরও প্রায় ৪০টি শিপিং কোম্পানি ও জাহাজের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে, যেগুলো ইরানের 'শ্যাডো ফ্লিট'-এর অংশ হিসেবে কাজ করছে বলে অভিযোগ করা হয়েছে।

এদিকে, চীন এই পদক্ষেপের বিরোধিতা করে বলেছে, যুক্তরাষ্ট্রের 'অবৈধ একতরফা নিষেধাজ্ঞা' আন্তর্জাতিক বাণিজ্যকে ক্ষতিগ্রস্ত করছে। ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে বাণিজ্য ইস্যু রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করার আহ্বান জানিয়েছে।

এর আগে, গত বছরও যুক্তরাষ্ট্র হেবেই সিনহাই কেমিক্যাল গ্রুপ, শানডং শোগুয়াং লুকিং পেট্রোকেমিক্যাল এবং শানডং শেংসিং কেমিক্যালসহ একাধিক টিপট রিফাইনারির ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..