✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

অপি করিমের ঘরে নতুন অতিথি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১২-২৯, | ০৮:৩৮:৩৩ |

টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ অপি করিমের ঘরে এসেছে নতুন অতিথি। কন্যাসন্তানের মা হয়েছেন অপি-নির্ঝর দম্পতি।

সোমবার সকালে ঢাকার একটি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে কন্যাসন্তানের জন্ম দেন অপি। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন অপির মা শাহান আরা করিম।

শাহান আরা করিম জানান, রোববার বিকালে অপি করিমকে হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকালে অস্ত্রোপচারের মাধ্যমে কন্যাসন্তানের মা হন অপি। মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন।

স্থপতি ও পরিচালক এনামুল করিম নির্ঝর এবং অভিনেত্রী ও স্থপতি অপি করিম চার বছর আগে পারিবারিকভাবে বিয়ে করেন।

২০০৪ সালে ‘ব্যাচেলর’ ছবিতে অভিনয়ের জন্য অপি আর নির্ঝর পরিচালিত ‘আহা’ ছবি শ্রেষ্ঠ পরিচালকসহ চারটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। দুজনে মেরিল–প্রথম আলো পুরস্কারও পেয়েছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..