✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

ইরান যুদ্ধের প্রভাব

জার্মানিতে চাকরি হারাবে ২ লাখ কর্মী!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২২, | ২২:১৪:৪৫ |
ইরানে চালানো ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের প্রভাবে এ বছর জার্মানিতে ২ লাখেরও বেশি কর্মী চাকরি হারাতে পারেন। বুধবার (২২ এপ্রিল) এমন শঙ্কার খবর দিয়েছে দেশটির বেসরকারি সম্প্রচার মাধ্যম এন-টিভি।

ক্রেডিট ইনস্যুরার অ্যালিয়েঞ্জ ট্রেডের তথ্য অনুযায়ী, কর্পোরেট দেউলিয়াত্বের কারণে জার্মানিতে ২ লাখেরও বেশি চাকরি ঝুঁকির মুখে পড়তে পারে।

অ্যালিয়েঞ্জ ট্রেডের জার্মানি, অস্ট্রিয়া ও সুইজারল্যান্ড শাখার প্রধান মিলো বোগার্টস বলেছেন, মধ্যপ্রাচ্যের সংঘাত ইতোমধ্যেই জার্মানিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ এখনো শেষ হয়নি।

জার্মানিতে এ বছর দেউলিয়াত্বের সংখ্যা গত বছরের তুলনায় ২.৪ শতাংশ বেড়ে ২৪,৬৫০টি কেসে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।

বোগার্টস আরও বলেন, এটি গত ১৪ বছরের মধ্যে সর্বোচ্চ স্তর হতে যাচ্ছে।

জার্মানির ফেডারেল স্ট্যাটিস্টিক্যাল অফিসের তথ্য অনুযায়ী, গত বছর স্থানীয় আদালতগুলোতে ২৪,০৬৪টি দেউলিয়াত্বের মামলা নথিভুক্ত হয়েছিল। যা আগের বছরের তুলনায় ১০.৩ শতাংশ বেশি।

সামগ্রিকভাবে, অ্যালিয়েঞ্জ ধারণা করছে বিশ্বব্যাপী কর্পোরেট দেউলিয়াত্ব ৬ শতাংশ বাড়বে। বিশেষজ্ঞরা পূর্বাভাসটি সংশোধন করে বাড়িয়েছেন। পূর্বাভাস অনুযায়ী, আগামী বছরে জার্মানিতে দেউলিয়াত্ব ২ শতাংশ কমে ২৪,১৫০টিতে নামতে পারে।

তাদের মূল্যায়ন অনুযায়ী, যুদ্ধ-সম্পর্কিত চাপ ধীরে ধীরে কমে আসবে এবং অর্থনৈতিক উদ্দীপনামূলক পদক্ষেপ অর্থনীতিকে আবার চাঙ্গা করবে। তবে বাণিজ্য যুদ্ধের কারণে শঙ্কা এখনও কাটেনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..