✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

লেবাননে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২২, | ১৯:৫৬:২২ |

লেবাননের আকাশে একটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েল। ইসরায়েলের চ্যানেল ১২-এর বরাতে এ খবর জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।


ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দক্ষিণ লেবাননের আকাশ লক্ষ্য করে এই ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ক্ষেপণাস্ত্রটি উত্তর ইসরায়েল থেকে নিক্ষেপ করা হয়। 

সীমান্তবর্তী এই অঞ্চলে সাম্প্রতিক সময়ে এমন সামরিক তৎপরতা বাড়তে থাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগও বাড়ছে।

এর আগে চলমান উত্তেজনা পরিস্থিতির মধ্যে গতকাল মঙ্গলবার লেবাননের দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের উদ্দেশে আবারও সতর্কবার্তা জারি করেছে ইসরায়েল। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া তাদের দেওয়া কিছু কঠোর নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

এক প্রতিবেদনে আলজাজিরা জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে সেখানকার বাসিন্দাদের নির্দিষ্ট কিছু এলাকায় না যাওয়ার নির্দেশ দিয়েছে তারা।

বাসিন্দাদের সতর্ক করে বলা হয়েছে, তারা যেন নির্ধারিত সীমার বাইরে চলাচল না করে এবং ঝুঁকিপূর্ণ এলাকায় প্রবেশ থেকে বিরত থাকে।

একই সঙ্গে প্রকাশিত একটি মানচিত্রের ওই গ্রামগুলোর দক্ষিণে কিংবা আশপাশে কেউকে যেতে নিষেধ করা হয়েছে।

এ ছাড়া লিতানি নদী, ওয়াদি সালহানিয়া এবং সালুকি এলাকায় প্রবেশ কিংবা এসব অঞ্চলের কাছাকাছি যাওয়াও সম্পূর্ণ নিষিদ্ধ বলে জানিয়েছে সেনাবাহিনী।

বাহিনীটি আরো জানায়, নিরাপত্তাজনিত কারণে এসব নির্দেশনা দেওয়া হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাসিন্দাদের এসব নির্দেশ কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..