✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৪-২২, | ১৪:২২:০৬ |রাশিয়া ও উত্তর কোরিয়া আইনশৃঙ্খলা রক্ষায় পারস্পরিক সহযোগিতা এবং অভিজ্ঞতা বিনিময় বাড়াতে সম্মত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার পিয়ংইয়ংয়ের অ্যাসেম্বলি হলে উত্তর কোরিয়ার জননিরাপত্তামন্ত্রী পাং টু-সপ এবং রাশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ভ্লাদিমির কোলোকলৎসেভ মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি।
বৈঠকে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর অর্জন ও অভিজ্ঞতা বিনিময় এবং নিরাপত্তা ও অভ্যন্তরীণ বিষয়ক সংস্থাগুলোর মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। দুই দেশের ক্রমবর্ধমান ঘনিষ্ঠ সম্পর্কের প্রতিফলন হিসেবে বৈঠকটি “বন্ধুত্বপূর্ণ পরিবেশে” অনুষ্ঠিত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।