সর্বশেষ :
বর্তমানে বাংলাদেশে বিদেশি ঋণের পরিমাণ ৭৮ বিলিয়ন ডলারের বেশি নিশানের নতুন হাইব্রিড প্রযুক্তিতে চলবে গাড়ি মুক্তির আগেই শাহরুখের 'কিং' সিনেমার আয় ২৫০ কোটি মেসি ইতিহাসের সেরা খেলোয়াড়: ইয়ামাল হরমুজ ইস্যুতে সৌদি যুবরাজের সঙ্গে চীনা প্রেসিডেন্টের ফোনালাপ ইরানি জাহাজে চীনা মিসাইলের কেমিক্যাল, তবে কি ইরানকে টিকিয়ে রাখার নেপথ্যে বেইজিং? এবার পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী লরি শ্যাভেজ-ডেরেমা লেবানন ও ইসরাইলের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা বৃহস্পতিবার গাজায় যুদ্ধবিরতির পরও ইসরাইলি হামলায় প্রাণ গেল ৭৮০ ফিলিস্তিনি ইরান যুদ্ধে আহত মার্কিন সেনার সংখ্যা প্রকাশ করল পেন্টাগন

লেবানন ও ইসরাইলের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা বৃহস্পতিবার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২১, | ১৬:৩৪:১৯ |
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে দ্বিতীয় দফার সরাসরি আলোচনা আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। আঞ্চলিক উত্তেজনার মধ্যেও দুই দেশ কূটনৈতিক সংলাপ এগিয়ে নিতে আগ্রহী বলে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। খবর আল জাজিরার।

গত সপ্তাহে হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যে কার্যকর হওয়া একটি নাজুক যুদ্ধবিরতির পর এটি প্রথম আনুষ্ঠানিক আলোচনা হতে যাচ্ছে।

এর আগে গত ১৪ এপ্রিল শুরু হওয়া সংলাপকে ‘গঠনমূলক’ বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র। এক মুখপাত্র আল জাজিরাকে জানান, দুই দেশের মধ্যে ‘সৎ ও ইতিবাচক’ আলোচনার পরিবেশ তৈরিতে যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারী হিসেবে কাজ চালিয়ে যাবে।

গত সপ্তাহে লেবানন ও ইসরাইলের কর্মকর্তারা কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো মুখোমুখি বৈঠকে বসেন, যা হিজবুল্লাহ ও তাদের মিত্রদের মধ্যে ক্ষোভের জন্ম দেয়।

তবে যুদ্ধবিরতির পর লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন শুক্রবার এক ভাষণে বলেন, তার সরকার আলোচনার পথেই এগোবে। তিনি বলেন, ‘এই আলোচনা দুর্বলতা নয়, পিছু হটা নয়, কিংবা কোনো ধরনের ছাড় নয়। বরং এটি আমাদের অধিকার রক্ষার বিশ্বাস, জনগণের কল্যাণ এবং দেশকে রক্ষার দায়িত্ব থেকে নেওয়া একটি সিদ্ধান্ত।’

অন্যদিকে, হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেম এই আলোচনাকে ‘একটি ধারাবাহিক পরাজয়মূলক ছাড়’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘আমরা দখলদার ইসরাইলের সঙ্গে আলোচনাকে প্রত্যাখ্যান করি। এই আলোচনা ফলহীন এবং এমন পথে যাওয়ার আগে লেবাননের অভ্যন্তরীণ ঐক্য প্রয়োজন, যা এখনও হয়নি।’

উল্লেখ্য, ১৪ এপ্রিলের প্রথম দফার আলোচনায় যুক্তরাষ্ট্রে নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূত নাদা হামাদেহ এবং ইসরাইলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লাইটার অংশ নেন। বৈঠকে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও-ও।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..