✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

গাজায় যুদ্ধবিরতির পরও ইসরাইলি হামলায় প্রাণ গেল ৭৮০ ফিলিস্তিনি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২১, | ১৬:৩৩:৪১ |
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় সোমবার (২০ এপ্রিল) ইসরাইলি হামলায় অন্তত পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে গত বছরের অক্টোবরে শুরু হওয়া কথিত ‍যুদ্ধবিরতির পর দখলদার বাহিনীর হামলায় ৭৮০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হলেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সোমবার নিহতদের মধ্যে দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে একটি পুলিশ চৌকিতে গোলাবর্ষণে তিনজন প্রাণ হারান। এ ছাড়া মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরে ড্রোন হামলায় একজন এবং উত্তর গাজা সিটির কাছে জেইতুন এলাকায় একটি সড়কচৌমাথায় আরেকজন নিহত হন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছরের অক্টোবর মাসে ঘোষিত যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত গাজাজুড়ে ইসরাইলি হামলায় ৭৮০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..