✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

ইতিহাসে সবচেয়ে বয়স্ক মুরগি গড়ল বিশ্ব রেকর্ড

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২১, | ১৬:২৮:১২ |
সুন্দর বাদামী-কালো ছোপযুক্ত পালক এবং চতুর আচরণ দেখে এটা বোঝা কঠিন হতে পারে যে মুরগিটি ১৫ বছর বয়স পার করেছে। বোঝার উপায় নাই গার্টি নামের মুরগিটি তার জীবনের শেষ পর্যায়ে রয়েছে। যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের এই সোনালি সেব্রাইট জাতের মুরগিটি বর্তমানে বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত মুরগি হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, গত বছরের নভেম্বরে এই স্বীকৃতি পাওয়ার সময় গার্টির বয়স ছিল ১৫ বছর ১০০ দিনের বেশি। চলতি বছরের ১৪ এপ্রিল প্রকাশিত এক প্রতিবেদনে তারা বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। এর আগে এই রেকর্ড ছিল যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের 'পার্ল' এর দখলে, তবে মাত্র ছয় মাসের ব্যবধানে সেই রেকর্ড ভেঙে দেয় গার্টি।

২০১০ সালের জুলাই মাসে গার্টির জীবন শুরু হয়। ওই সময় ফ্র্যাঙ্ক টুরেক অনলাইনে আটটি মুরগির বাচ্চা অর্ডার করেন, যেগুলো ২৭ জুলাই ডাকযোগে তাঁর বাড়িতে পৌঁছে। সেই ছানাদের মধ্যেই একটি ছিল গার্টি। ছোট জাতের হলেও শুরু থেকেই গার্টি ছিল বেশ চঞ্চল ও নেতৃত্বগুণসম্পন্ন। ফ্র্যাঙ্কের ভাষায়, সে অন্য মুরগিদের ওপর সহজেই প্রভাব বিস্তার করত এবং একসময় মোরগের মতো ডাক দিয়ে সবাইকে অবাক করে দেয়।

জীবনের এক পর্যায়ে বড় মুরগিদের আক্রমণে গুরুতর আহত হয় গার্টি। ২০২৪ সালের বড়দিনে মাথায় মারাত্মক আঘাত পেয়ে সে মৃত্যুর মুখে পড়েছিল। তবে ফ্র্যাঙ্ক টুরেকের নিবিড় পরিচর্যায় আশ্চর্যজনকভাবে সে আবার সুস্থ হয়ে ওঠে। বর্তমানে বয়সের কারণে গার্টির দৃষ্টিশক্তি সম্পূর্ণভাবে হারিয়ে গেছে। তবুও দীর্ঘ জীবনের এই যাত্রায় সে এখনও বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে।

সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..