✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

প্রাক-স্কুল শিশুদের বই পড়ে শোনালেন, গান গাইলেন ওবামা-মামদানি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২০, | ১২:৫২:৫২ |
ক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি চাইল্ডকেয়ার সেন্টারে প্রথমবারের মতো সাক্ষাৎ হয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির। শনিবার সেখানে তারা প্রাক-স্কুল শিশুদের বই পড়ে শুনিয়েছেন ও একসঙ্গে গান গেয়েছেন।

ওবামা ও মামদানি শিশুদের ‘অ্যালোন অ্যান্ড টুগেদার’ বইটি পড়ে শোনান এবং ‘দ্য হুইলস অন দ্য বাস’ গানটি গেয়েছেন। পরে সেখানে উপস্থিত সাংবাদিকদের কোনও প্রশ্নের জবাব দেননি।

৩৪ বছর বয়সী ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট জোহরান মামদানি মাত্র এক সপ্তাহ আগেই দায়িত্ব পালনের ১০০ দিন পূর্ণ করেছেন। জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকে তার মূল এজেন্ডা ছিল নিউ ইয়র্ক শহরকে বসবাসের জন্য আরও সাশ্রয়ী করা এবং শহরের সংগ্রামী শ্রমজীবী মানুষের সহায়তায় সরকারের ক্ষমতাকে কাজে লাগানো। ডেমোক্র্যাটিক রাজনীতিতে তারুণ্য ও প্রগতিশীল এজেন্ডার কারণে তিনি বেশ আলোচিত। ডেমোক্র্যাটিক পার্টির নেতা ওবামা নবীন রাজনীতিবিদ মামদানির জন্য পরামর্শক হিসেবে পাশে থাকার প্রস্তাব দিয়েছেন।

এদিকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও কাজের সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছেন মামদানি। নিউ ইয়র্কের বাসিন্দা ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে গত নভেম্বর ও ফেব্রুয়ারিতে দুবার বৈঠক করেছেন তিনি। তবে তাদের সম্পর্কের অবনতির লক্ষণ দেখা যাচ্ছে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প অভিযোগ করেছেন যে, ট্যাক্স নীতির মাধ্যমে মামদানি ‘নিউ ইয়র্ক ধ্বংস করছেন’। পাশাপাশি তিনি শহরটির ফেডারেল তহবিল বন্ধ করার হুমকিও দিয়েছেন।

এই উত্তেজনার মধ্যেও রবিবার এনবিসির মিট দ্য প্রেস-এ অংশ নিয়ে উপস্থাপক ক্রিস্টেন ওয়েলকারকে মামদানি বলেন, আমাদের মধ্যে খুব কম বিষয়ের মিল আছে। এর মধ্যে অন্যতম হলো নিউ ইয়র্ক শহরের প্রতি আমাদের ভালোবাসা এবং এই শহরের জন্য কাজ করার ইচ্ছা।

সূত্র: দ্য গার্ডিয়ান

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..