✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

হরমুজ প্রণালির নিরাপত্তা বিনামূল্যে নয়, মন্তব্য ইরানের ভাইস প্রেসিডেন্টের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২০, | ১২:৩৮:৩২ |
হরমুজ প্রণালির নিরাপত্তা বিনামূল্যে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ। খবর আলজাজিরার।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স- এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘ইরানের তেল রপ্তানি সীমিত করে অন্যদের জন্য বিনামূল্যে নিরাপত্তা আশা করা যায় না।’

তিনি আরো বলেন, পছন্দ স্পষ্ট- সবার জন্য মুক্ত তেলবাজার নিশ্চিত করতে হবে, নয়তো সবাইকে বড় ধরনের মূল্য দিতে হতে পারে।

আরেফ উল্লেখ করেন, বৈশ্বিক জ্বালানির দামের স্থিতিশীলতা নির্ভর করছে ইরান ও তার মিত্রদের ওপর অর্থনৈতিক ও সামরিক চাপের স্থায়ী অবসানের ওপর।

তার এই মন্তব্য এমন সময় এলো, যখন হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা বেড়েছে এবং যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক আরো তীব্র আকার ধারণ করেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..