✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

ভারতে বাজি তৈরির কারখানায় বিস্ফোরণে প্রাণ গেল ২০ জনের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২০, | ১২:৩৬:৪০ |
ভারতের তামিলনাড়ুর বিরুধুনগর জেলায় একটি বাজি তৈরির কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন বেশ কয়েকজন। খবর এনডিটিভির। 

স্থানীয় কর্তৃপক্ষের ধারণা, রাসায়নিক পদার্থ মেশানোর সময় ঘর্ষণের ফলে বিস্ফোরণটি ঘটে থাকতে পারে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, কাট্টানারপত্তির ওই বাজি কারখানায় ৩০ জন শ্রমিক নিয়মিত উৎপাদন-সংক্রান্ত কাজে নিয়োজিত ছিলেন, ওই সময়েই বিস্ফোরণটি ঘটে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, রোববারের (১৯ এপ্রিল) এ বিস্ফোরণের প্রভাব এতটাই তীব্র ছিল যে কারখানার অন্তত চারটি কক্ষ ধ্বংস হয়ে যায়। জানা গেছে, বিস্ফোরণের শব্দ ১০ কিলোমিটার দূর পর্যন্ত শোনা গিয়েছিল।

শিবকাশী, সাত্তুর এবং বিরুধুনগর সহ নিকটবর্তী শহরগুলো থেকে দমকল ও উদ্ধারকারী দলের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। এক ঘণ্টারও বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালগুলোতে নেওয়া হয়েছে।

ঠিক কী কারণে বিস্ফোরণটি ঘটল এবং কারখানা কর্তৃপক্ষ নিরাপত্তা বিধি মেনে চলছিল কি না, তা খতিয়ে দেখতে একটি মামলা দায়েরের পর তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই দুর্ঘটনাকে অত্যন্ত বেদনাদায়ক বলে অভিহিত করেছেন এবং নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, ‘তামিলনাড়ুর বিরুধুনগর জেলার দুর্ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, তাদের প্রতি আমি সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..