✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

ইরানি জাহাজে হামলার ভিডিও প্রকাশ যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২০, | ১২:৩৫:১৩ |
ইরানের পতাকাবাহী একটি কার্গো জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। জাহাজটি মার্কিনিদের নির্দেশনা মানেনি, পরে এটিতে হামলা চালানো হয়। এতে জাহাজটি বিকল হয়ে যায়। এরপর জাহাজের নিয়ন্ত্রণ নেয় যুক্তরাষ্ট্রের নৌবাহিনী।

এ জাহাজে হামলার একটি ভিডিও প্রকাশ করেছে মার্কিন নৌবাহিনীর সেন্ট্রাল কমান্ড। এতে দেখা যাচ্ছে, প্রথমে জাহাজটিকে সতর্কতামূলক বার্তা পাঠানো হচ্ছে। এরপর এটি লক্ষ্য করে মিসাইল সদৃশ কিছু ছোড়া হয়। হামলার সময় ইরানি জাহাজটি উত্তর আরব সাগরে অবস্থান করছিল। চীন থেকে এটি ইরানের বন্দর আব্বাসে যাচ্ছিল।

সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, তাদের অবরোধ ভেঙে এগিয়ে যাওয়ার কারণে জাহাজটি জব্দ করা হয়েছে।

তারা বলেছে, “মার্কিন রণতরী ইউএসএস স্প্রুয়েন্স উত্তর আরব সাগরে ইরান অভিমুখী মালবাহী জাহাজ এম/ভি তুসকাকে আটকে দিয়েছে। মার্কিন বাহিনী বারবার সতর্কবার্তা দিয়ে জানিয়েছিল যে, ইরানি পতাকাবাহী এই জাহাজটি যুক্তরাষ্ট্রের দেওয়া অবরোধ অমান্য করছে।”

“টানা ছয় ঘণ্টা ধরে বারবার সতর্ক করা সত্ত্বেও তুসকার নাবিকরা তা মেনে না চলায়, রণতরীটি থেকে জাহাজটিকে তাদের ইঞ্জিন রুম খালি করার নির্দেশ দেওয়া হয়।”

“এরপর আমাদের যুদ্ধজাহাজের কামান থেকে তুসকার ইঞ্জিন রুমে কয়েক রাউন্ড গুলি ছুড়ে জাহাজটির চলার ক্ষমতা নষ্ট করে দেওয়া হয়।

পরবর্তীতে যুক্তরাষ্ট্রের বিশেষ নৌ-সেনা দলের সদস্যরা অবাধ্য জাহাজটিতে প্রবেশ করেন এবং বর্তমানে সেটি মার্কিন নিয়ন্ত্রণে রয়েছে।”

সূত্র: টাইমস অব ইসরায়েল

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..