✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়ব না: ইরানি এমপি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২০, | ১২:২৬:৩৫ |
ইরানের একজন সিনিয়র সংসদ সদস্য জানিয়েছেন, তেহরান কখনই হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়বে না। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভির বরাতে বলা হয়েছে, এই গুরুত্বপূর্ণ জলপথকে ইসলামিক রিপাবলিকের জাতীয় সার্বভৌমত্বের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখা হয় এবং এটি সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণেই থাকবে।

ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আজিজি-যিনি আগে ইসলামিক রেভল্যুশনারি গার্ড বাহিনীর কমান্ডার ছিলেন-রোববার তেহরানে বিবিসির এক প্রতিবেদককে দেয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।

প্রণালির নিয়ন্ত্রণ ছাড়ার সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, কখনই না। এটি আমাদের অবিচ্ছেদ্য অধিকার। কোন জাহাজ চলাচল করবে এবং কীভাবে পারাপার হবে-তা ইরানই নির্ধারণ করবে।

তিনি আরও জানান, এই নীতিকে আইনি কাঠামোর মধ্যে আনতে সংসদে একটি বিল আনা হচ্ছে। তার ভাষায়, সংবিধানের ১১০ নম্বর অনুচ্ছেদের ভিত্তিতে আমরা একটি বিল আনছি, যা পরিবেশ, সামুদ্রিক নিরাপত্তা এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করবে—এবং সশস্ত্র বাহিনী এই আইন বাস্তবায়ন করবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..