✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

যারা থাকছেন ইরান-যুক্তরাষ্ট্রের দ্বিতীয় আলোচনায়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১৯, | ২৩:৩০:৪৮ |
চলতি সপ্তাহে পাকিস্তানের ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন প্রকাশিত এক প্রতিবেদনে দুই দেশের প্রতিনিধি দলের সম্ভাব্য তালিকা তুলে ধরা হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল
জে ডি ভ্যান্স : মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স এবারও আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে ধারণা করা হচ্ছে। তিনি ইরানের সঙ্গে হওয়া প্রথম আলোচনায়ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন। এছাড়াও ইরান-যুক্তরাষ্ট্র ও লেবানন-ইসরায়েল যুদ্ধবিরতিতেও ভূমিকা ছিল তার। যদিও গুঞ্জন উঠেছিল, নিরাপত্তাজনিত কারণে এবার আলোচনায় অংশ নেবেন না ভ্যান্স।

স্টিভ উইটকফ : হোয়াইট হাউসের বিশেষ দূত উইটকফ ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। পেশায় তিনি একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী। এর আগে তিনি গাজা পরিস্থিতি নিয়ে আলোচনায় জড়িত ছিলেন।

জ্যারেড কুশনার : ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ইরান-যুক্তরাষ্ট্রের প্রথম আলোচনায়ও অংশ নিয়েছিলেন। তিনি ট্রাম্পের প্রথম মেয়াদে মধ্যপ্রাচ্য বিষয়ক আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

ইরানের প্রতিনিধিদল

মোহাম্মদ বাঘের গালিবাফ : ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি চলমান সংঘাতের সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এছাড়াও ইরানের পক্ষে আন্তর্জাতিক যোগাযোগ রক্ষায়ও কাজ করে যাচ্ছেন তিনি।

আব্বাস আরাগচি : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আলোচনায় অংশ নেবেন। তিনি অতীতে পশ্চিমা দেশগুলোর সঙ্গে পারমাণবিক আলোচনায় সক্রিয় ছিলেন। সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্রের প্রতি আস্থাহীনতার কথা বললেও আলোচনার মাধ্যমে সমাধানের আশাবাদ ব্যক্ত করেছেন।

আলি বাঘের কানি : অভিজ্ঞ আলোচক আলি বাঘের কানিও প্রতিনিধি দলে থাকবেন। তিনি পূর্ববর্তী পারমাণবিক আলোচনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে যুক্ত ছিলেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..