✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

ইরানি গানবোটের গুলিবর্ষণের পর থেকে স্থবির হরমুজ প্রণালি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১৯, | ১৭:২৬:৫৯ |
গতকাল বাণিজ্যিক জাহাজের ওপর ইরানি গানবোট থেকে গুলিবর্ষণ করা হয়। এর পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ফের কার্যত বন্ধ হয়ে গেছে।

ইরানি কর্তৃপক্ষ প্রণালিটি মাত্র কয়েক ঘণ্টার জন্য পুনরায় খুলে দেয়ার পরই আবার চলাচল স্থগিত করে দেয়। তারা যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানায়, যেন ইরানের বন্দরের ওপর থাকা নৌ-অবরোধ তুলে নেয়া হয়।

মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরে আটকে থাকা অধিকাংশ জাহাজের মালিক তাদের নৌযানগুলোকে আগের অবস্থানে ফিরিয়ে নিচ্ছেন বলে জানিয়েছে সামুদ্রিক তথ্য ও বিশ্লেষণ সংস্থা লয়েড’স লিস্ট ।

এদিকে কয়েকজন জাহাজ মালিকের কাছে আসা রেডিও বার্তায় বলা হয়েছে, প্রণালিটি এখন আবারো ইরানি সশস্ত্র বাহিনীর কঠোর নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনায় ফিরে গেছে। এ ধরনের সতর্কবার্তার পর হরমুজ প্রণালি পুরোপুরি স্থবির হয়ে পড়ে।

সূত্র: আল জাজিরা

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..