সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, ডোনাল্ড ট্রাম্পকে ইরান যুদ্ধে ঠেলে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
তিনি এও বলেন, মার্কিন জনগণ এ সংঘাত চায় না।
কমলা হ্যারিস আরো অভিযোগ করেন, যৌন অপরাধী জেফরি এপস্টিন সম্পর্কিত নথি প্রকাশ থেকে মানুষের দৃষ্টি সরানোর জন্য ট্রাম্প যুদ্ধ পরিস্থিতিকে ব্যবহার করছেন।
মিশিগানে ডেমোক্র্যাটিক নারীদের একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আরো জানান, আবারো প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করছেন তিনি।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, এই দেশটি যুক্তরাষ্ট্রের জন্য একটি চমৎকার মিত্র হিসেবে প্রমাণিত’।
তিনি ইসরায়েলের জনগণকে ‘সাহসী, বীর, বিশ্বস্ত ও বুদ্ধিমান’ হিসেবে বর্ণনা করেন।
ট্রাম্প লিখেছেন, ‘অন্যদের মতো নয়, যারা সংঘাত ও চাপের সময় তাদের প্রকৃত চেহারা দেখিয়েছে। ইসরায়েল কঠোরভাবে লড়াই করে এবং জানে কিভাবে জিততে হয়।’
এছাড়া তিনি এ প্লাটফর্মে এমন কিছু ভিডিও শেয়ার করেছেন, যেখানে ইরানের এর ভেতরে দেয়ালে লিখে ট্রাম্পের কাছে সাহায্য চাওয়ার দৃশ্য দেখা যায়। পাশাপাশি বিশ্বের বিভিন্ন শহরে অনুষ্ঠিত বিক্ষোভের ভিডিও রয়েছে।
সূত্র: বিবিসি
এ জাতীয় আরো খবর..