✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিতে আগ্রহ প্রকাশ রাশিয়ার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১৯, | ১৩:৩২:৩৭ |
ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিতে রাশিয়া সহায়তা করতে আগ্রহ প্রকাশ করেছে। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক শক্তি সংস্থা রোসাটমের প্রধান অ্যালেক্সেই লিখাচেভ এ কথা জানিয়েছেন। শিল্পবিষয়ক টেলিগ্রাম চ্যানেল স্ত্রানা রোসাটম এই খবর প্রকাশ করেছে বলে জানিয়েছে বিবিসি ফার্সি বিভাগ।

অ্যালেক্সেই লিখাচেভ বলেছেন, ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিতে রাশিয়া সহায়তা করতে পারে। প্রযুক্তিগত বিষয়ের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য ভবিষ্যৎ চুক্তিতে বিশ্বাস একটি বড় ইস্যু।

তিনি বলেন, এক্ষেত্রে রাশিয়ার ইরানের সঙ্গে কাজ করার ইতিবাচক অভিজ্ঞতা রয়েছে। ২০১৫ সালে ইরানের অনুরোধে রাশিয়া সমৃদ্ধ ইউরেনিয়াম স্থানান্তরে সহায়তা করেছিল এবং এখনো তারা একইভাবে সাহায্য করতে প্রস্তুত।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দিন আগে দাবি করেছেন, ইরানের সঙ্গে একটি চুক্তির খুব কাছাকাছি এবং তেহরান প্রায় ৪৪০ কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরে রাজি হয়েছে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই দাবি প্রত্যাখ্যান করেছেন।

এর আগে গত মার্চের শুরুতে রোসাটম ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে তাদের কর্মীদের সরিয়ে নেওয়া শুরু করে এবং সেখানে নির্মাণ কাজ স্থগিত করেছিল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..