✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

ঢাকায় তুর্কি পররাষ্ট্রমন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-১২-২২, | ০৫:৪৯:৪৭ |

দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু। মঙ্গলবার রাত সাড়ে ৭টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এসময় তাকে অভ্যর্থনা জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

তার এই সফরে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও শক্তিশালী বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে।

পররাষ্ট্রমন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেনের সঙ্গে বৈঠকে অংশ নেবেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী।

দুই মন্ত্রী যৌথভাবে একই দিনে ঢাকায় নবনির্মিত তুর্কি দূতাবাসের ভবন আনুষ্ঠানিক উদ্বোধন করতে পারেন।

এর আগে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন গত সেপ্টেম্বরে তুরস্ক সফর করেছিলেন। তিনি দেশটির রাজধানী আঙ্কারায় নবনির্মিত বাংলাদেশ দূতাবাসের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশে চাভুসওগ্লুর এটি প্রথম সফর নয়। এর আগেও তিনি বাংলাদশে সফর করেছেন। তবে তফাত হলো আগের সবগুলো সফরের মূল উদ্দেশ্য ছিল রোহিঙ্গা শরর্ণাথী সমস্যা। আর এবারের সফররে মূল উদ্দেশ্য দ্বিপক্ষীয় সর্ম্পক উন্নয়ন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..