✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

পুনরায় তেল রপ্তানি শুরু করবে ইরাক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১৮, | ২১:১৫:২২ |
আগামী কয়েক দিনের মধ্যেই দেশের সব তেলক্ষেত্র থেকে তেল রপ্তানি পুনরায় শুরু করা হবে বলে জানিয়েছে ইরাকের তেল মন্ত্রণালয়।

ইরাকি নিউজ এজেন্সির বরাতে আলজাজিরার প্রতিবেদনে জানায়, মন্ত্রণালয়ের মুখপাত্র সাহিব বাজউন বলেন, আমরা ট্যাংকার এবং বড় বড় কম্পানির সঙ্গে যোগাযোগ করছি তেল রপ্তানির জন্য চুক্তি করতে এবং সব কম্পানির জন্য দরজা খোলা রয়েছে। তিনি বলেন, কয়েক দিনের মধ্যেই আমরা তেল রপ্তানি পুনরায় শুরু করব এবং সব তেলক্ষেত্র প্রস্তুত রয়েছে।

তিনি আরো বলেন, রপ্তানি প্রক্রিয়া দ্রুত করার ফলে স্থিতিশীলতা বাড়বে, রাষ্ট্রীয় রাজস্ব বৃদ্ধি পাবে, অভ্যন্তরীণ তেল উৎপাদনে সহায়তা মিলবে এবং বিদ্যুৎকেন্দ্র সচল রাখতে স্থানীয় বাজারে তরল ও প্রাকৃতিক গ্যাসের চাহিদাও পূরণ হবে।

এদিকে আলাদা এক ঘটনায় ইরাকের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, দেশের বাসরা বন্দরে একটি বিশাল ট্যাংকার পৌঁছেছে, যা দুই মিলিয়ন ব্যারেল তেল লোড করবে। এটি হরমুজ প্রণালি পুনরায় খোলার ঘোষণার পর ইরাকের প্রথম তেল চালান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..