সর্বশেষ :
উৎপাদন বাড়াতে সপ্তাহে শতাধিক কর্মী নিচ্ছে বোয়িং মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে নিশানের গাড়ি বিক্রি নেমেছে অর্ধেকে টু সিটার ইভি আনছে রোলস রয়েস বাজারে আসবে মাত্র ১০০ গাড়ি যুক্তরাষ্ট্রের মেইনে নিষিদ্ধ হচ্ছে বড় ডেটা সেন্টার ভিয়েতনামে চালু হচ্ছে ভিনগ্রুপের প্রথম আন্তঃনগর বুলেট ট্রেন চীনে আইফোনের সরবরাহ বেড়েছে ২০ শতাংশ জানুয়ারি-মার্চ প্রান্তিক চীনের জিডিপি বেড়েছে ৫% ডেটা সেন্টারের চাহিদা মেটাতে পারমাণবিক বিদ্যুতে বিনিয়োগ টেক জায়ান্টদের ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত মধ্যপ্রাচ্যে জ্বালানি উৎপাদন পুনরুদ্ধারে দুই বছর লাগবে: আইইএ

হরমুজ প্রণালি পুরোপুরি খুললেও জাহাজের চলাচল এখনো সীমিত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১৮, | ১২:১২:১৯ |
ইরান হরমুজ প্রণালি খুলে দেয়ার ঘোষণা দিলেও সতর্ক অবস্থানে রয়েছে আন্তর্জাতিক নৌ-বাণিজ্য গোষ্ঠীগুলো। এ রুট এখন কতটা নিরাপদ- সেটি যাচাই করছে তারা। শিপ ট্র্যাকিংয়ের তথ্য অনুযায়ী, এখনও হরমুজ প্রণালিতে জাহাজের আনাগোনা খুবই সীমিত রয়েছে।

বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি ফের উন্মুক্ত করার বিষয়টি শুক্রবার সামাজিক মাধ্যমে জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। যদিও তিনি সতর্ক করেন, জাহাজগুলোকে অবশ্যই ইরান নির্ধারিত নিরাপদ লেন ব্যবহার করতে হবে।

সামাজিক মাধ্যম এক্সে তিনি লেখেন, লেবাননের যুদ্ধবিরতির সঙ্গে সামঞ্জস্য রেখে, ইরানের বন্দর ও নৌ-সংস্থা কর্তৃক ঘোষিত সমন্বিত পথে সমস্ত বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত ঘোষণা করা হয়েছে।

পরবর্তীতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, বাণিজ্যিক জাহাজগুলোকে কেবল নির্ধারিত রুট দিয়েই চলাচল করতে হবে। তবে সামরিক কোনো জাহাজ এ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে না।

ধারণা করা হচ্ছে, এটি সেই দুটি রুটের দিকে ইঙ্গিত করছে, যা গত সপ্তাহে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) নির্ধারণ করে দিয়েছিল।

সূত্র- বিবিসি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..