ইরানের বন্দরগুলোয় চলমান মার্কিন অবরোধের কারণে চীনে জ্বালানি ঘাটতি তৈরি হয়েছে। বিষয়টি উল্লেখ করে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, সেই ঘাটতি পূরণে মস্কো সহায়তা করতে প্রস্তুত।
বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের লাভরভ জানান, চীনের জ্বালানি ঘাটতি পূরণে রাশিয়া সহায়তা করতে পারে। এর পাশাপাশি ন্যায্য ও পারস্পরিক লাভজনক শর্তে কাজ করতে আগ্রহী অন্যান্য দেশগুলোর সঙ্গেও মস্কো সহযোগিতা করতে প্রস্তুত।
ল্যাভরভ আরো বলেন, রাশিয়া ও চীনের সম্পর্ক ‘সব ধরনের ঝড়ঝাপটার মধ্যেও অটুট’ রয়েছে। তার ভাষায়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও শি জিনপিংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক দুই দেশের মধ্যে ‘বিশ্বকে নাড়িয়ে দেয়া ধাক্কার মাঝেও উচ্চমাত্রার স্থিতিশীলতা’ তৈরি করেছে।
ইরানের জ্বালানি তেলের সবচেয়ে বড় ক্রেতা চীন। তবে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অবস্থান অনুযায়ী, চলমান অবরোধের মধ্যে বেইজিংকে ইরানি তেল কেনা থেকে বিরত রাখতে চায় ওয়াশিংটন।
সূত্র: আল জাজিরা
এ জাতীয় আরো খবর..