সর্বশেষ :

নতুন দফা আলোচনায় সম্মত ইসরায়েল-লেবানন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১৫, | ১২:৫৭:১৩ |
কয়েক দশক পর সরাসরি আলোচনায় বসার পর ফের নতুন দফা বৈঠকে বসতে সম্মত হয়েছে ইসরায়েল ও লেবানন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত প্রথম দফার আলোচনাকে উভয় পক্ষই ‘গঠনমূলক’ বলে বর্ণনা করেছে।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূত জানান, পরবর্তী বৈঠকের তারিখ ও স্থান শিগগিরই ঘোষণা করা হবে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছে।

এদিকে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্ভাব্য আলোচনাতেও অগ্রগতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স সম্ভাব্য দ্বিতীয় দফা আলোচনায় নেতৃত্ব দিতে পারেন বলে সূত্র জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, পাকিস্তানে আগামী এক-দুদিনের মধ্যেই ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা পুনরায় শুরু হতে পারে।

সূত্র: সিএনএন

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..