অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ বলেছেন, চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতি ‘একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।’
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আজ তিনি বলেন, ‘অবশ্যই এটি একটি ভঙ্গুর শান্তি। তবে আমরা চাই এটি একটি চুক্তির দিকে এগিয়ে যাক।’
আলবানিজ আরো বলেন, ‘অস্ট্রেলিয়া সরকার দৃঢ়ভাবে বিশ্বাস করে, এ যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রেও প্রযোজ্য হতে হবে। আমরা এ অঞ্চলে শান্তি দেখতে চাই।’
সূত্র: এপি
এ জাতীয় আরো খবর..