কুয়েতের বিদ্যুৎ ও পানি স্থাপনায় হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৫, | ১২:০৬:৪৭ |
কুয়েতের বিদ্যুৎ ও পানি স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। এতে দেশটির এসব স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ড্রোন দিয়ে এসব স্থাপনাকে নিশানা করেছে ইরান।

রোববার (০৫ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কুয়েতের বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, ড্রোন হামলায় দুটি বিদ্যুৎ উৎপাদন ও পানি পরিশোধন কেন্দ্রে ‘গুরুতর অবকাঠামোগত ক্ষতি’ হয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র ফাতিমা আব্বাস জোহার হায়াত জানান, এই হামলাকে ‘অপরাধমূলক আগ্রাসন’ হিসেবে বিবেচনা করা হচ্ছে। হামলার ফলে দুটি বিদ্যুৎ উৎপাদন ইউনিট সম্পূর্ণভাবে অচল হয়ে পড়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এটি কুয়েতের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে সাম্প্রতিক সময়ে হওয়া একাধিক হামলার সর্বশেষ ঘটনা। এর আগে ড্রোন হামলায় শুওয়াইক তেল খাত কমপ্লেক্সে আগুন লাগে এবং একটি সরকারি দপ্তর কমপ্লেক্সে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

এদিকে ইরান যুদ্ধে নিহত সেনার সংখ্যা জানিয়েছে পেন্টাগন। প্রতিষ্ঠানটি জানিয়েছে, যুদ্ধ শুরু থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১৩ সেনা নিহত হয়েছে। এ সময়ে আহত হয়েছে আরও অন্তত ৩৬৫ জন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..