ইরানে হামলায় ভূপাতিত মার্কিন এফ-১৫ই যুদ্ধবিমানের নিখোঁজ ক্রুকে খুঁজে বের করতে ১০ বিলিয়ন তোমান বা ৬৬ হাজার ১০০ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে দেশটির একটি টেলিভিশন চ্যানেল।
গতকাল ওই চ্যানেলের সংবাদ উপস্থাপক এক ঘোষণায় বলেন, সামরিক বাহিনী নিখোঁজ মার্কিন ক্রুকে খুঁজে বের করতে অভিযান শুরু করেছে। কোহগিলুয়েহ ও বোয়ের-আহমদ প্রদেশের নাগরিকেরা, আপনারা যদি শত্রুপক্ষের পাইলট বা ক্রুদের জীবিত ধরে পুলিশ বা সেনাবাহিনীর হাতে তুলে দেন, আপনাদের মূল্যবান পুরস্কার দেয়া হবে।’
এ জাতীয় আরো খবর..