তসনিমের প্রতিবেদকের হাতে আসা বিমানের ধ্বংসাবশেষের ছবি এ তথ্যের সত্যতা প্রমাণ করে বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে। সংবাদ সংস্থাটির সামরিক বিষয়ক প্রতিনিধি মনে করেন, ছবিতে যেহেতু কেবল একটি ইঞ্জিনের নির্গমন পথ দেখা যাচ্ছে, তাই ধারণা করা হচ্ছে ভূপাতিত বিমানটি এফ-১৬ অথবা এফ-৩৫ মডেলের; তবে এটি এফ-১৬ হওয়ার সম্ভাবনাই বেশি।
প্রতিবেদনে আরো বলা হয়, কয়েক ঘণ্টা আগে তেহরানসহ দেশের বেশ কিছু শহরের ওপর দিয়ে বেশ কয়েকটি যুদ্ধবিমান উড়ে যাওয়ার সময় সশস্ত্র বাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিটের ভারী গোলাবর্ষণের মুখে পড়ে।
এসব যুদ্ধবিমানের মধ্যে কিছু বিমান 'ফ্লেয়ার' ছুঁড়ে প্রতিরক্ষা ইউনিটের গোলাবর্ষণ এড়ানোর চেষ্টা করেছিল। তবে প্রাপ্ত প্রমাণ বলছে, তাদের মধ্যে সম্ভবত একটি বিমান ভূপাতিত হয়েছে।
এ ঘটনার বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
এ জাতীয় আরো খবর..