লেবাননে জাতিসংঘের ঘাঁটিতে ইসরাইলের হামলা, শান্তিরক্ষী নিহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-৩০, | ১০:৫৫:৩২ |
লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষীদের একটি কন্টিনজেন্টের সদর দপ্তরে ইসরায়েলি বাহিনীর হামলার খবর পাওয়া গেছে। তবে এতে হতাহতের কোনো খবর এখনো জানা যায়নি।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, দক্ষিণাঞ্চলের মারজায়উন জেলার আদশিত আল-কুসায়ের এলাকায় শান্তিরক্ষীদের ওই ঘাঁটি ইসরায়েলি গোলাবর্ষণের শিকার হয়েছে। এতে সেখানে থাকা ইন্দোনেশিয়ার শান্তিরক্ষীরা ‘ক্ষতিগ্রস্ত’ হয়েছেন।

লেবাননের বেসরকারি সম্প্রচারমাধ্যম আল-জাদিদ জানায়, এ হামলার ঘটনায় হতাহতের আশঙ্কা করা হচ্ছে। আহতদের এরই মধ্যে হেলিকপ্টারে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে হতাহতের সংখ্যা জানানো হয়নি।

এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলের শাকরা শহরে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় পাঁচজন নিহত হওয়ার খবর দিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা। এতে আহত হয়েছেন আরো দুজন।

সূত্র : আল জাজিরা

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..