সর্বশেষ :
নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ দেশকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে : স্পিকার টাইমের প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান, সংসদে ধন্যবাদ প্রস্তাব সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু চুয়াডাঙ্গায় বজ্রপাতে শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু সম্রাট বাবরের সঙ্গে প্রধানমন্ত্রীর তুলনা করলেন স্বাস্থ্যমন্ত্রী আ.লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা বিচার বিভাগীয় সিদ্ধান্তে চূড়ান্ত ক্ষমতা সুপ্রিম কোর্টের আমার এলাকার হাসপাতাল নিজেই রোগীর মতো: রুমিন ফারহানা

হরমুজ প্রণালি রক্ষায় মিত্রদের কাছে যুদ্ধজাহাজ চাইলেন ট্রাম্প

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-১৪, | ২২:৩১:১৩ |
পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি খোলা রাখতে প্রয়োজন হলে ইরানের উপকূলে হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান যদি হরমুজ প্রণালি বন্ধের চেষ্টা করে, তাহলে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশ যৌথভাবে নৌবাহিনী মোতায়েন করবে, যাতে এই নৌপথ নিরাপদ ও চালু রাখা যায়।


তিনি বলেন, চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্যসহ যেসব দেশ হরমুজ প্রণালির ওপর নির্ভরশীল, তাদেরও এ উদ্যোগে যুদ্ধজাহাজ পাঠানো উচিত।

ট্রাম্প আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ইরানের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তিনি স্বীকার করেন, ইরানের পক্ষে ড্রোন পাঠানো, মাইন পেতে রাখা বা স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালানো তুলনামূলক সহজ।

তিনি বলেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্র ইরানের উপকূলে হামলা চালাবে এবং ‘যে কোনো উপায়ে’ হরমুজ প্রণালি খোলা রাখবে।

সূত্র: বিবিসি 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..