সর্বশেষ :
নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ দেশকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে : স্পিকার টাইমের প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান, সংসদে ধন্যবাদ প্রস্তাব সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু চুয়াডাঙ্গায় বজ্রপাতে শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু সম্রাট বাবরের সঙ্গে প্রধানমন্ত্রীর তুলনা করলেন স্বাস্থ্যমন্ত্রী আ.লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা বিচার বিভাগীয় সিদ্ধান্তে চূড়ান্ত ক্ষমতা সুপ্রিম কোর্টের আমার এলাকার হাসপাতাল নিজেই রোগীর মতো: রুমিন ফারহানা

যুক্তরাষ্ট্র নিজেদের সেনাদেরই রক্ষা করতে পারছে না

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-১৪, | ২২:০৭:৪৫ |

মুসলিম দেশগুলোর নেতাদের মার্কিন শক্তির কাল্পনিক মোহজালে না পড়ার আহ্বান জানিয়েছেন ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেতৃত্বাধীন ভণ্ডামির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে দেশটি। 

শনিবার এক বিবৃতিতে ইরানি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেখরচি এই কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন। শেখরচি বলেন, তথাকথিত মার্কিন শক্তির ওপর ভরসা করা বন্ধ করুন, কারণ আমেরিকানরা তাদের নিজেদের নড়বড়ে হয়ে পড়া সেনাবাহিনীকেই রক্ষা করতে পারছে না, সেখানে মুসলিম দেশ বা এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা তাদের পক্ষে অসম্ভব।

শেখরচি বলেন, এক সময় যে ইউএসএস আব্রাহাম লিঙ্কন যুদ্ধজাহাজের নাম শুনলে সবাই আতঙ্কিত হতো এবং যার মাধ্যমে মুসলিম দেশগুলোর সম্পদ লুট করা হতো, ইরানি বাহিনী সেই যুদ্ধজাহাজকে অকেজো করে দিয়ে পিছু হটতে বাধ্য করার মাধ্যমে এক ঐতিহাসিক পরাজয় উপহার দিয়েছে। তিনি দাবি করেন, কয়েক দশক ধরে আঞ্চলিক নিরাপত্তার অজুহাতে মুসলিমদের সম্পদে গড়ে তোলা এই অঞ্চলের সমস্ত মার্কিন ঘাঁটি ইরানের প্রতিশোধমূলক অভিযানে ধ্বংস হয়ে গেছে।

জেনারেল শেখরচি আরও বলেন, মার্কিন ও ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত স্কুল, ঘরবাড়ি এবং অবকাঠামো পুনর্নির্মাণের সক্ষমতা ইরানের রয়েছে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের হারানো মর্যাদা, তাদের অন্তঃসারশূন্য ক্ষমতা এবং পরাজিত সামরিক বাহিনীর ভাবমূর্তি আর কখনোই পুনরুদ্ধার করা সম্ভব নয়। 

গত ২৮ ফেব্রুয়ারি ইরান ভূখণ্ডে চালানো সামরিক হামলার প্রতিক্রিয়ায় ইরান বর্তমানে ইসরায়েল অধিকৃত অঞ্চল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ব্যাপক মিসাইল ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে।

সূত্র: প্রেস টিভি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..