সর্বশেষ :
নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ দেশকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে : স্পিকার টাইমের প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান, সংসদে ধন্যবাদ প্রস্তাব সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু চুয়াডাঙ্গায় বজ্রপাতে শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু সম্রাট বাবরের সঙ্গে প্রধানমন্ত্রীর তুলনা করলেন স্বাস্থ্যমন্ত্রী আ.লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা বিচার বিভাগীয় সিদ্ধান্তে চূড়ান্ত ক্ষমতা সুপ্রিম কোর্টের আমার এলাকার হাসপাতাল নিজেই রোগীর মতো: রুমিন ফারহানা

ডলার নয়, চাইনিজ ইউয়ানে লেনদেন করলেই খুলবে হরমুজ প্রণালি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-১৪, | ১৯:০৪:৩০ |

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি ব্যবহার নিয়ে নতুন শর্ত বিবেচনা করছে ইরান। তেলবাহী ট্যাংকারের লেনদেন যদি চীনা মুদ্রা ইউয়ানে সম্পন্ন হয়, তাহলে নির্দিষ্ট কিছু জাহাজকে এই প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হতে পারে বলে জানা গেছে।

সিএনএন এর এক প্রতিবেদনে এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাংকার চলাচলের ক্ষেত্রে নতুন একটি পরিকল্পনা নিয়ে কাজ করছে তেহরান।

ওই কর্মকর্তা জানান, তেলের কার্গো বা লেনদেন যদি চীনা মুদ্রা ইউয়ানে সম্পন্ন করা হয়, তাহলে নির্দিষ্ট সংখ্যক ট্যাংকারকে এই গুরুত্বপূর্ণ জলপথ ব্যবহার করতে দেওয়া হতে পারে।

বর্তমানে বিশ্বজুড়ে তেলের বাজার মূলত মার্কিন ডলারের নিয়ন্ত্রণে পরিচালিত হয়। তবে ইরান সেই প্রথা থেকে সরে গিয়ে বিকল্প পথ খোঁজার ইঙ্গিত দিচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে রাশিয়া তাদের তেল রুবল বা ইউয়ানে বিক্রি শুরু করেছে। একই ধরনের কৌশল অনুসরণ করে আন্তর্জাতিক জ্বালানি বাজারে চীনা মুদ্রার প্রভাব বাড়ানোর প্রচেষ্টাকে ত্বরান্বিত করতে চাইছে ইরান।

সোর্স: মিডল ইস্ট আই, সিএনএন

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..