সর্বশেষ :
নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ দেশকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে : স্পিকার টাইমের প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান, সংসদে ধন্যবাদ প্রস্তাব সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু চুয়াডাঙ্গায় বজ্রপাতে শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু সম্রাট বাবরের সঙ্গে প্রধানমন্ত্রীর তুলনা করলেন স্বাস্থ্যমন্ত্রী আ.লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা বিচার বিভাগীয় সিদ্ধান্তে চূড়ান্ত ক্ষমতা সুপ্রিম কোর্টের আমার এলাকার হাসপাতাল নিজেই রোগীর মতো: রুমিন ফারহানা

‘ইরানের ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস হয়েছে’, দাবি ট্রাম্পের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-১৪, | ১৪:৫৭:০৪ |
গত দু’সপ্তাহ ধরে চলা যুদ্ধে ইতোমধ্যেই মার্কিন বাহিনী ইরানের ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র ধংস করে দিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামনের দিনগুলোতে ইরানে অভিযানের মাত্রা আরও বাড়ানো হবে বলেও উল্লেখ করেছেন তিনি।

গতকাল শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের সাংবাদিক ব্রায়ান কিলমিড-কে সাক্ষাৎকার দেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি বলেন, “(ইরান যুদ্ধে) মার্কিন বাহিনী যে কী পরিমাণ অগ্রগতি দেখিয়েছে, সে সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই। আমরা ইতোমধ্যে ইরানের ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করে ফেলেছি।”

“এবং শুধু ক্ষেপণাস্ত্র নয়, ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন উৎপাদনের কারখানাগুলোও একের পর এক ধ্বংস করা হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমরা তাদের এত বেশি আঘাত করছি যতটা কেউ করেনি।”

সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল যে যুদ্ধ আর কতদিন চলতে পারে। এ প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন ট্রাম্প। তবে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রে কাছে সেনা, সমরাস্ত্র ও সামরিক সরঞ্জামের অভাব নেই।

“আমরা ইরানের ক্ষমতাসীনদের এমনভাবে বিধ্বস্ত করেছি যে ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে তাদের বছরের পর বছর লেগে যাবে। এমনও হতে পারে যে তাদের আর উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই, কারণ সমানের দিনগুলোতে অভিযানের তীব্রতা এবং ব্যপ্তি— উভয়েই বাড়বে”, ফস্ক নিউজকে বলেছেন ট্রাম্প।

সূত্র : এএফপি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..